আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কেড়াগাছি সীমান্ত থেকে আটক ৪

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় তিন নারীসহ চার বাংলাদেশী নাগরিককে অটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। সীমান্ত থেকে আটক বকাংলাদেশী নাগরিকরা হলো, বরিশাল জেলার কোতয়ালি থানার চরগোপালপুর গ্রামের মোঃ হানিফ মুন্সির ছেলে মোঃ সাইফুল ইসলাম মুন্সি (৩৫), মোঃ সাইফুল মুন্সির স্ত্রী মোছাঃ আঁখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদর থানার সর্বদিঘীয়া গ্রামের মোঃ আবুল মিয়ার মেয়ে মোছাঃ লাকী আক্তার (২৫) এবং চুয়াডাংগা জেলার জীবন নগর থানার জীবন নগর গ্রামের মোঃ বকুল মিয়ার মেয়ে মোছাঃ পাপিয়া খাতুন (২৪)।

বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিবিজি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দলের সদস্যরা বেলা সাড়ে ১০ টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৩ হতে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কলারোয়ার কেড়াগাছি নামক স্থান থেকে তিন নারীসহ চার বাংলাদেশীকে আটক করে। কাকডাংগা বিওপির সুবেদার নাসির উদ্দিন ও এসআইপি সদস্য নায়েক কাজী হুরমুজ আলীর নেতৃত্বে এই অভিযান পারিচালনা করা হয়। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

সাতক্ষীরাস্থ বিবিজি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বাংলাদেশী নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনায় মানবপাচারী চক্রের পাঁচ জনকে পলাতক আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হবে।

এদিকে ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনার সময় কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাদপুর খালপাড় এলাকা থেকে ৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কেড়াগাছি সীমান্ত থেকে আটক ৪

আপডেট সময়: ১২:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪