আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা চেস্বার সভাপতি মিঠু গ্রেপ্তারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুর নামে সাতক্ষীরা সদর থানায় হামলা ও ভাঙচুরের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতিকে হয়রানি করার লক্ষ্যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। নাছিম ফারুক খান মিঠু কর্তৃক সদর থানায় হামলা ও ভাঙচুর করার কোন ছবি বা প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেব সে দোষী। নাছিম ফারুক খান মিঠু সাতক্ষীরার একজন সমাজসেবক জনদরদী নিরাপরাধ মানুষ ।

বক্তারা বলেন, নাসিম ফারুক খান মিঠু সব সময় অসহায় গরীব দুঃখী মানুষের সেবা করে গেছে। সাতক্ষীরার ব্যবসায়ীদের জনপ্রিয় জনদরদী নেতা নাছিম ফারুক খান মিঠুর নামে অবৈধ মিথ্যা ও হয়রানি মূলক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। অবিলম্বে আমাদের ব্যবসায়িক নেতা নাছিম ফারুক খান মিঠুকে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি না দিলে সাতক্ষীরার সকল ব্যবসায়িক সংগঠন ও সাতক্ষীরার জনগণকে নিয়ে সাতক্ষীরায কঠোর আন্দোলন করা হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ শাহিনুর আলী, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ভোলানাথ সাহা, মিহির সাহা, শহর কাঁচা ও পাকা মাল-ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী, জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সদস্য রজব আলী প্রমুখ। এ সময় সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরা চেস্বার সভাপতি মিঠু গ্রেপ্তারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট সময়: ০১:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪