আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

একমঞ্চে ৮০ শিক্ষককে বিদায় সংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বিগত ১০ বছরে চাকুরি থেকে অবসর নেয়া ৮০ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় সমিতির নিজস্ব ভবনে এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।

স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার কবীর, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার নাজিম উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার বিশ্বাস প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, নয়ন কুমার সাহা প্রমুখ। এ সময় বিগত ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেয়া ৪৩ প্রধান শিক্ষক ও ৩৭ সহকারী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

একমঞ্চে ৮০ শিক্ষককে বিদায় সংবর্ধনা

আপডেট সময়: ১২:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪