আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবসে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা শহরের নবারন স্কুল মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরাকে সরকারিভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও এখনো অসংখ্য মানুষের বাসস্থানের মৌলিক চাহিদা পূরণ হয়নি। অনেকেই রাস্তার পাশে, খোলা মাঠে বা নদীর বেড়িবাঁধে পলিথিন টানিয়ে বসবাস করছেন। আবার যেসব জায়গায় আবাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলোও খুবই অপরিকল্পিত। একইভাবে দূষণ ও অপরিকল্পিত অবকাঠামো শহরকে বসবাসের অযোগ্য করে তুলছে। জলাবদ্ধতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সাতক্ষীরা শহর ও এর আশপাশের এলাকায়।

বক্তারা সাতক্ষীরার প্রান্তিক মানুষের আবাসন নিশ্চিতের পাশাপাশি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার আহবান। এসময় বক্তব্য রাখেন, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাসদ নেতা ইদ্রিস আলী, উদীচীর সিদ্দীকুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক আহসান রাজীব, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান, সহসভাপতি শাহেদ হোসেন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম রোহান, অর্থ সম্পাদক পরশ মনি প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবসে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ১২:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪