আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামণ্ডপে ১৬ স্তরের নিরাপত্তায় বিজিবি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজা মণ্ডপে ১৬ স্তরের নিরাপত্তায় থাকবে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে বিজিবির ভোমরা ক্যাম্পে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক। তিনি বলেন, ২ অক্টোবর থেকে বিজিবি টহলদলকে ২টি টাক্সফোর্সে বিভক্ত করে পূজামন্ডপসমূহ ও তার আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে টহল কার্যক্রম চলমান রয়েছে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যে ৪০টি পূজামন্ডপ রয়েছে, বিজিবি ১৬ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এবং বিজিবির ২ শতাধিক সদস্যরা এ কাজে নিয়োজিত থাকবেন।

তিনি আরও বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে দুনীর্তি/অপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক, ব্যবসায়ী পেশাজীবিসহ ২৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। বিজিবির এধরণের কার্যক্রমের ফলে ইতোমধ্যে সীমান্ত ও সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা এবং জনমনে ব্যাপক আস্থার সঞ্চার এবং পূজা উদযাপনে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি করেছে।

এ সময় পূজা উদযাপন উপলক্ষে যেকোন প্রকার আইন-শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে বিশৃঙ্খাকারীকে অপরাধী হিসেবে গন্য করা হবে, তাদের কোন পরিচয় বিবেচনা করা হবে না বলে জানান অধিনায়ক আশরাফুল হক।

এদিকে সাতক্ষীরা শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কি. মি. এর মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা ১৫টি, কালিগঞ্জ ১৬টি ও শ্যামনগর উপজেলায় ৮টি সর্বমোট ৩৯টি পূজামন্ডপ রয়েছে। উক্ত এলাকায় কর্তব্যরত বিজিবি টহলদলকে ২টি টাক্সফোর্সে বিভক্ত করে ৪প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ৮টি সেকশনে ভাগ করে পূজামন্ডপসমূহ ও এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা বৃদ্ধিতে টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামণ্ডপে ১৬ স্তরের নিরাপত্তায় বিজিবি

আপডেট সময়: ০৩:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪