আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাঁধ ও টিলা অপসারণের কাজ অব্যাহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২১:১২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: পানির স্বাভাবিক গতিপথকে ত্বরান্বিত করার লক্ষ্যে সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাদ ও টিলা অপসরনের কাজ অব্যাহত রয়েছে। শনিবার থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাফেজ শোয়াইব আহমদের উদ্যোগে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইয়ারুল হকের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার দ্বিতীয় দিনে বেতনা নদীর এ কাজ চলমান আছে বুধহাটা বাজার এবং নোয়াপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন উপকূল ভাগে।

এ সময় তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার সহকারি সেক্রেটারি মাওলানা আ. সবুর এবং সাবেক মেম্বর মো.শহিদুল ইসলাম (বুদু সানা)। উপস্থিত সাধারণ শ্রমিক এবং জনতা এ কার্যক্রম নির্বিঘ্নে চলমান রাখতে সাতক্ষীরার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে ন্যূনতম একটা বরাদ্দ দাবি করেন।

আজকের এই কাজে অংশগ্রহণ করেন বাঁগডাঙ্গা,দামারপোতা,বালুইগাছা,সানাপাড়া ও বেড়বাড়ি সহ প্লাবিত অঞ্চলের অসংখ্য সাধারণ দিন মজুর শ্রেণীর মানুষ। ইতিমধ্যে শালিকাডাঙ্গি, গুনাকরকাটি, সুপারিঘাটা, হাজিখালী বীল সংলগ্ন অনেকগুলো বাদ এবং টিলা অপসারণের কাজ শেষ হয়েছে।
যাতে করে নদীর স্রোত পূর্বের থেকে অনেক বেড়েছে। বিণেরপোতা – আশাশুনি এমনভাবে কাজ শেষ করা গেলে, সাতক্ষীরার এই অংশের জলাবদ্ধতা বহুল অংশে কমে যাবে বলে দাবি এ অঞ্চলের মানুষের।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাঁধ ও টিলা অপসারণের কাজ অব্যাহত

আপডেট সময়: ০৩:২১:১২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪