আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দুর্গাপূজা উপলক্ষে ৬দিন বন্ধ থাকবে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

বাঙালি হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন ভোমরা স্থলবন্দরে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ভোমরা স্থল বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত থাকবে। ভারতের ঘোজাডাঙ্গা বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলানাথ ঘোষ জানান, শারদীয়া দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ভোমরা স্থল বন্দরে সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু হবে।

ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের বর্তমান এডহক কমিটির সদস্য সচিব অহিদুল ইসলাম জানান, শারদীয়া দুর্গাপূজার ছুটির কারণে টানা ৬দিন ভোমরা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন পত্র দিয়ে তাদরেকে অবহিত করেছেন।

ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, দুর্গাপূজার ছুটির বিষয়টি ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের দপ্তরকে জানিয়েছেন। ভোমরা বন্ধরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে। ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সেকেন্দার আলূ জানান, পূজার ছুটির সময় বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রূদের পারাপার স্বাভাবিক থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

দুর্গাপূজা উপলক্ষে ৬দিন বন্ধ থাকবে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

আপডেট সময়: ০২:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪