আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সীমান্তের পূজা মন্ডপগুলোতে বিজিবির টহল কার্যক্রম শুরু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধিতে সীমান্তবর্তী এলাকার পূজা মন্ডপ গুলোতে টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি। বুধবার (২ অক্টোবর) থেকে সাতক্ষীরারস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পূজা মন্ডপ সমূহে এই টহল কার্যক্রম শুরু করেছে। ব্যাটেলিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, আগামী ৮-১৩ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২ অক্টোবর সকাল থেকে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পূজামন্ডপসমূহে বিজিবির রেকী কার্যক্রম শুরু হয়েছে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায়-২০টি এবং কলারোয়া উপজেলায়-২০টি সর্বমোট ৪০টি পূজামন্ডপ রয়েছে। উক্ত এলাকায় কর্তব্যরত বিজিবি টহলদলকে ২টি টাক্সফোর্সে বিভক্ত করে ২ প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ৪টি সেকশনে ভাগ করে পূজামন্ডপসমূহের টহল কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবির রেকীদল পূজামন্ডপসমূহে সিসি ক্যামেরা, জেনারেটর, পর্যাপ্ত সেচ্ছাসেবক, পূজামন্ডপসমূহে দূস্কুতিকারী কর্তৃক আক্রমনের সম্ভাবনা রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করবে। এছাড়াও বেইজ ক্যাম্প হতে পূজামন্ডপসমূহে ৩০ মিনিটের মধ্যে পৌঁছানোর বিষয়টি পর্যবেক্ষণ করছে। যে সকল পূজামন্ডপে পৌছাতে ৩০ মিনিটের বেশী সময় প্রয়োজন হবে সে সকল পূজামন্ডপের নিকটবর্তী স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। দায়িত্বপূর্ণ পূজামন্ডপ এলাকার গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও পূজা কমিটির সাথে যোগাযোগ ও সমন্বয় করত: টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরা সীমান্তের পূজা মন্ডপগুলোতে বিজিবির টহল কার্যক্রম শুরু

আপডেট সময়: ০১:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪