আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

স্বামী দ্বিতীয় বিয়ে করায় মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় দ্বিতীয় বিয়ে করায় স্বামীর উপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মনিরা খাতুন (২৫) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ অন্তঃসত্ত্বা মনিরা খাতুন ও তার দেড় বছরের কন্যা জান্নাতুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আত্মহননকারি গৃহবধূ মনিরা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও পার্শ্ববর্তীকুশখালী গ্রামের রাজুর স্ত্রী।

স্থানীয়রা জানান, গৃহবধূ মনিরা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। কয়েকদিনের মধ্যেই তার সিজার করার কথা। এদিকে, কিছুদিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর আগেও সে বাবার বাড়ি এসে থেকেছে বেশ কিছুদিন। গত দুদিন আগে সে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ঘোনা গ্রামে চলে আসে। এরই মধ্যে মঙ্গলবার সকালে গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে মনিরা খাতুন। এর আগে সে তার মেয়ে জান্নাতুলকেও একইভাবে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাটি নিশ্চিত করে জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

স্বামী দ্বিতীয় বিয়ে করায় মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

আপডেট সময়: ০২:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪