আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেপ্তার তিন, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ তিনজন গ্রেপ্তার হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর বিকালে সাতক্ষীরা থানাধীন লাবসা বাইপাস মোড় ও কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, কালিগঞ্জের শংকরপুর গ্রামের আব্দুর জব্বার তরফদারের ছেলে ইয়ার আলী (৩২), কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের ছেলে শাহিন আলম মোড়ল (৩২) ও জব্বার শেখের ছেলে মহিববুল্যাহ বাবু (২৮)। সোমবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান। পুলিশ সুপার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন লাবসা বাইপাস মোড় হতে ১৭ মামলার আসামী ইয়ার আলীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এরপর তার স্বীকারোক্তিতে শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ বাবুকে কালিগঞ্জের কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হয়।’ তিনি আরো বলেন, ‘আসামী ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা, চুরিসহ বিভিন্ন থানায় ১৭ মামলা চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত হতে জারিকৃত ৫টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী আছে। সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি, কালিগঞ্জ থানাধীন ইউসুফপুর গ্রামের শাহীনুর রহমান গাজীর বাড়িতে দস্যুতা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুন্ঠন করে ২ জনকে আহত করে। এই ঘটনায় আসামী ইয়ার আলী জড়িত আছে মর্মে তার সহযোগী আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। আসামী ইয়ার আলী, মোঃ শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ বাবুর স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজত হতে একটি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১৫০ সিসি পালসার মোটর সাইকেল, একটি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল ও একটি কালো সাদা রংয়ের নম্বরপ্লেট বিহীন ১০০ সিসি হিরো স্পিলিন্ডার প্লাস মোটর সাইকেল উদ্ধার করা হয়।’ পুলিশ সুপার আরো বলেন, ‘তাদের বিরুদ্ধে সাতক্ষীরা কালিগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ- ৩০/০৯/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯/৪১৩ পিসি এর নিয়মিত মামলা রুজু হয়েছে।’ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ আমিনুর রহমান, ডিআইও-১ হাফিজুর রহমান, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেপ্তার তিন, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময়: ০২:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪