আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা আ’লীগের কোষাধ্যক্ষ আটক, মুচলেকায় মুক্তি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:২২:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

স্বপরিবারে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে (৫৮) আটক করে বিজিবি। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১০টার দিকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে তার নামে কোন মামলা না থাকায় বিজিবি থানা থেকে তাকে নিয়ে যায়, পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আটককৃত রাজ্যেশ্বর দাস সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বিজিবি সূত্র জানায়, শনিবার বেলা পৌনে দশটার দিকে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে রাজেশ্বর দাস পরিবারসহ ভারতে পলায়নকালে বিজিবি কর্তৃক তাকে আটক করা হয়। গোয়েন্দা সূত্রের মাধ্যমে উক্ত আওয়ামী লীগ নেতার দখলে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে আরো জানা যায়, ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল তার নামে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/আধিপত্য বিস্তার ও দূর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা যায়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয় ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা আ’লীগের কোষাধ্যক্ষ আটক, মুচলেকায় মুক্তি

আপডেট সময়: ০৫:২২:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪