আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ন্যায়বান মানুষ বিভিন্ন পর্যায়ের ক্ষমতায় আসলে দুর্বলরা আর অত্যাচারিত হবে না-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, আগামীতে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হবে, জনগণ যাতে সঠিকভাবে তাদের নিজস্ব মতামত পেশ করতে পারে সেই পরিবেশ করতে হবে। এমন পরিবেশের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ন্যায়বান মানুষ ক্ষমতায় আসলে দুর্বলরা আর কখনও অত্যাচারিত হবে না।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটাস্থ জামায়াত অফিসে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শুরা সদস্য মাওলানা রেজাউল করিম, অধ্যক্ষ আব্দুল হালিম, সরুলিয়া ইউনিয়ন জামাতের আমির শাহ আলম প্রমুখ।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মিহির মাষ্টার, পুলক পাল,গোবিন্দ সাধু,পলাশ ঘোষ। তারা তাদের মতামত তুলে ধরে বলেন, আমরা কোন দলের রাজনৈতিক নেতাকর্মী নই। অধিকাংশ এখানে আমরা সবাই ব্যবসায়ী। সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। আমরা ভালোভাবে থাকতে চাই। আমরা আমদের ধর্ম কর্ম স্বাধীনভাবে করতে পারি সে ব্যবস্থা চাই। অপরাধী শাস্তি পাক, আমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে ফেলে তাহলে তাদেরকে আইনের হাতে তুলে দিন সন্দেহের ভিত্তিতে তাকেতো পিটিয়ে হত্যা করতে পারেনা। আমরা যেন সারাদিন কাজ শেষে রাতে শান্তিতে ঘুমাতে পারি। আমাদের জন্ম এ দেশেই সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিয়ে এদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার টুকু চাই। তারা আরও বলেন, আপনাদের সম্পর্কে এতদিন আমাদেরকে ভুল বুঝানো হয়েছিল। ৫ ই আগস্ট এর পর থেকে আপনাদের ভূমিকা আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মতামতের পর প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমাদের মানবতার নবী মোহাম্মদ (সাঃ) বলেছেন ‘কোন অমুসলিম সম্প্রদায়ের উপর কোন মুসলমান যদি জুলুম করে তাহলে কেয়ামতের দিন আমি নবী হয়ে তার বিরুদ্ধে অমুসলমানের পক্ষ হয়ে আল্লহর দরবারে মামলা দায়ের করব’। আমরা পরকালে জবাবদিহিতার অনুভূতি নিয়েই মানুষের পাশে কাজ করছি। আমারা আমাদের কর্মীদেরকে সেই আদর্শ মানুষ গড়ে তুলে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ট্রেনিং দিয়ে থাকি। নিরাপত্তা বিষয় সম্পর্কে তিনি বলেন,নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের,আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে সাধ্যমতো কাজ করে যাবো। সবাইকে নিয়ে আমরা থাকতে চাই এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কোন অপশক্তি আমাদেরকে থামাতে পারবেনা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

ন্যায়বান মানুষ বিভিন্ন পর্যায়ের ক্ষমতায় আসলে দুর্বলরা আর অত্যাচারিত হবে না-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

আপডেট সময়: ০৩:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪