আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জামায়াতে ইসলামীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ৭ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম , সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা জামায়াতের অফিস সম্পাদক মো: রুহল আমিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাবিবুর রহমান, শহর কর্মপরিষদ সদস্য মো. জিয়ারুল ইসলাম। শুরুতেই নির্ধারিত ৪০ মিনিটের সেমিফাইনাল খেলায় যুব ইউনিট বনাম কামালনগর পশ্চিম ইউনিট খেলায় অংশ নেয়। উক্ত খেলায় যুব ইউনিট ২-০ গোলে কামালনগর পশ্চিম ইউনিটকে পরাজিত করে। অপর সেমিফাইনাল খেলায় পলাশপোল ইউনিট বনাম কামালনগর দক্ষিণ ইউনিট অংশ নেয়। খেলায় কামালনগর দক্ষিণ ইউনিট ৪-০ গোলে পলাশপোল ইউনিটকে পরাজিত করে। পরে ফাইনাল খেলায় যুব ইউনিট বনাম কামালনগর দক্ষিণ ইউনিট অংশ নেয়। ফাইনাল খেলায় যুব ইউনিট ৩ -২ গোলে কামালনগর দক্ষিণ ইউনিটকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮ নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. জয়নাল আবেদীন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

জামায়াতে ইসলামীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

আপডেট সময়: ০৩:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪