আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমউদ্দীনের দুর্নীতির তদন্ত শুরু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমউদ্দীনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। পৌরবাসি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। জানা যায়, নাজিমউদ্দীন ২০২২ সালের জানুয়ারিতে সাতক্ষীরা পৌরসভায় প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। এর আগে কুড়িগ্রাম ও কক্সবাজারে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত হন। কক্সবাজারে এসিল্যান্ড থাকাকালে একজন বৃদ্ধকে লাঞ্চিত করার ঘটনায় তিনি ব্যাপক নিন্দিত হন।

সাতক্ষীরায় যোগদানের পর নাজিমউদ্দীন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত হন। মাস্টাররোলের কর্মচারীদের বেতন বন্ধ এবং চাকরি স্থায়ীকরণের নামে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও, তার সময়ে পৌরসভায় ফাইল অনুমোদনে ঘুষ নেওয়া হতো। একাধিকবার তার অপসারণের দাবিতে আন্দোলন ও মানববন্ধন হয়েছে। স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ বিভাগের কর্মচারী বাপী আহমেদ অভিযোগ করেন, তাদের বেতন বন্ধ করে নাজিমউদ্দীন তাদের ক্রসফায়ারের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, নাজিমউদ্দীন অত্যন্ত দুর্নীতিবাজ।

সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি নাজিমউদ্দীন ও ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসানের বিরুদ্ধে ৯টি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ভুয়া প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ বানিজ্যের মাধ্যমে কর্মচারী নিয়োগ। স্থানীয় সরকার বিভাগ বিষয়টি তদন্ত করছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরা পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমউদ্দীনের দুর্নীতির তদন্ত শুরু

আপডেট সময়: ০১:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪