আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নদীতে মাছ ধরতে গিয়ে নিজের জালে জড়িয়ে প্রাণ গেল যুবকের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা দলুয়ার শালিখা নদীতে মাছ ধরতে গিয়ে নিজের জালে জড়িয়ে পানিতে ডুবে উদয় ঢালী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তালার উপজেলার শালিখা নদীতে এ ঘটনা ঘটে। তিনি খলিষখালি ইউনিয়নের পাকশিয়ালি গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী বিভাস সরকার জানান, সকাল থেকে সে কৃষ্ণনগর ব্রিজের পাশের নদীতে সবার সাথে মাছ ধরছিলো। নদীতে মাছ ধরার সময় তার জালের দড়ি হাত থেকে খুলে নদীতে পড়ে যায়। তারপর সে নদীতে ডুব দিয়ে সেই জাল খোজার চেষ্টা করে এবং দুই তিন ডুব দেওয়ার পরে সে আর পানির নিচ থেকে ফিরে আসে নি। অনেক খোঁজাখুজির পর না পাওয়া গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পরে আমাদের খবর দেয় এলাকাবাসি। পরে আমরা ঘটনা স্থল এসে দেখি যুবক নিখোঁজ। পরে আমরা খুলনা থেকে আমাদের ফায়ারসার্ভিসের ডুবুরি টিমকে খবর দেয়। তারপর তারা দুপুর ২ টায় এসে পানির নিচে অভিযান চালিয়ে জালের সাথে জড়ানো মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে পানির নিচে অক্সিজেন না নিতে পারায় মারা গেছে। তার হাতে জাল জড়ানো ছিলো। জালের ভারে সে আর উপরে উঠে আসতে পারি নি যার কারণে পানির নিচে তার মৃত্যু হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

নদীতে মাছ ধরতে গিয়ে নিজের জালে জড়িয়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময়: ০৬:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪