আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৩ কোটি ডলার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সবমিলিয়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে এসেছে ১৬৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগে আগস্টের একই সময়ে দেশে এসেছিল ১৫০ কোটি ৩৬ লাখ ডলার। সেই হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

সবমিলিয়ে সেপ্টেম্বরের প্রথম তিন সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

এরমধ্যে ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। পাশাপাশি সেপ্টেম্বরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৩ কোটি ডলার

আপডেট সময়: ০১:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪