আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় এক বৃদ্ধা মহিলাকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক পলাতক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ৬৭ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১১ টার দিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসাদুল ইসলাম পলাতক রয়েছেন। পারুলিয়া গুচ্ছগ্রামের রুহুল আমিন জানান, বৃদ্ধার দুই মেয়ে বিয়ে হয়েছে বেশ আগে। একমাত্র ছেলে মাকে ফেলে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করে। জীবীকার তাগিদে তিনি ঘটক হিসেবে কাজ করেন। পাশের গ্রামের আসাদুল ইসলাম নামের একব্যক্তির ছেলেকে বিয়ে দেওয়ার জন্য শনিবার তিনি পাত্রী দেখতে কালিগঞ্জ যান। সেখান থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। রাতে পাত্রী সম্পর্কে খোঁজখবর নিতে আসেন আসাদুল। বৃদ্ধা মহিলা ঘরের দরজা খুলতেই আসাদুল তার মুখ চেপে ধরে মাটিতে ফেলে ধর্ষণ করে। মহিলার চিৎকারে তিনি (রুহুল অমিন) লোকজন নিয়ে ছুটে আসেন। একপর্যায়ে আসাদুল পালিয়ে যায়। পরে বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোমা রানী দাস জানান, রক্ত বন্ধ করার জন্য তার জরুরী অপারেশনের প্রয়োজন। তাই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে। দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান বলেন, আসাদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ধর্ষিতার ছেলে বাদি হয়ে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

দেবহাটায় এক বৃদ্ধা মহিলাকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক পলাতক

আপডেট সময়: ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪