আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলরোয়ায় ভেঙে পড়েছে সেতু যোগাযোগ বিচ্ছিন্ন পাঁচ ইউনিয়নের মানুষের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রবল পানির চাপে সাতক্ষীরার কলারোয়ার বেত্রাবতী নদীর উপর নির্মিত বিকল্প সেতুটি ভেঙ্গে পড়েছে। ফলে কলারোয়া সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই উপজেলার ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে ভেঙে যায় সেতুটি।

স্থানীয়রা জানান, কলারোয়া সদরের সাথে জালালাবাদ, জয়নগর, দেয়াড়া, যুগিখালী, কয়লা ও পৌরসভার ২টি ওয়ার্ডের সাথে মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম বেত্রাবতী নদীর উপর নির্মিত ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন ব্রীজ নির্মানের টেন্ডার হয়। টেন্ডারের পর ব্রীজটি ভেঙে ফেলে নির্মান কাজ শুরু হয়।
এদিকে মানুষের যোগাযোগের জন্য তার পাশে একটি বিকল্প ব্রীজ নির্মান করা হয়। কিন্তু সম্প্রতি নিম্নচাপের প্রভাব হওয়া অতি বৃষ্টির কারণে নদীতে পানি বাড়ার ফলে পানির প্রবল চাপে সে ব্রীজটি ভেঙে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলারোয়া উপজেলা পরিষদ, কলারোয়া থানা, স্কুল, কলেজ, কলারোয়া পৌরসভা অফিসসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আসতে পারছেন না সাধারন মানুষ। এর ফলে থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। তাই তারা অবিলম্বে ব্রীজটি নির্মানের দাবি জানিয়েছেন।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্রিজ নির্মানের কাজটি যেহেতু ইঞ্জিনিয়াররা করবে সে কারনে আমি এলজিইডির কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

কলরোয়ায় ভেঙে পড়েছে সেতু যোগাযোগ বিচ্ছিন্ন পাঁচ ইউনিয়নের মানুষের

আপডেট সময়: ০১:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪