আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে ঘেরের বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালী ব্রিজের সামনের মাছের ঘেরের বাসা থেকে গলায় দড়ি দেয়া অবস্থায় রাজা সরদার (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাজা সরদার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজা বাড়ি থেকে বের হয় ঘের চৌকি দেয়ার জন্য। কিন্তু শুক্রবার সকাল পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় রাজার বড় ভাই বাদশা তাকে ডাকতে গিয়ে দেখে ঘেরের বাসার দরজার সামনে মাটিতে তার (রাজার) মরদেহ পড়ে আছে। এসময় তার গলায় একটি দড়ি বাঁধা ছিল।

তবে মৃতের ভাই বাদশা জানান, তার ভাই হত্যার শিকার হয়েছে বলে মনে করেন তিনি ও তার পরিবার। তারা দ্রুত যথাযথ তদন্ত সাপেক্ষে রাজার মৃতের প্রকৃত কারণ ও দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, মানিকখালী ব্রিজের সামনের মাছের ঘেরের বাসার সামনে একটি মরদেহ পড়ে রয়েছে। মৃতের গলায় একটি রশি পেচানো ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

আশাশুনিতে ঘেরের বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৩:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪