আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় মাদ্রাসা শিক্ষক এনামুলের পদত্যাগের দাবিতে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

দেবহাটার পারুলিয়া আহ্ছানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল কবীরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঘন্টাব্যাপী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তরা বলেন, সহকারী শিক্ষক এনামুল কবীর শেখ হাসিনার ক্ষমতায় থাকা কালিন সময় ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি, অনিয়ম করেছেন। তৎকালীন জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের ভাইপো পরিচয় দিয়ে প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষমতার অপব্যবহার করেন। এমনকি শিক্ষক নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষক থেকে জোর পূর্বক টাকা আদায় করতেন তিনি। টাকা। খন্ডকালীন শিক্ষকদের বেতন নিয়ে মাসের পর মাস তাদের হয়রানি করতেন এনামুল। এছাড়া মাদ্রাসায় বসে মাদক সেবন করতেন তিনি। প্রতিবাদ করায় এক শিক্ষককে ইয়াবা দিয়ে পুলিশের হয়রানি করান তিনি। মাদ্রাসা থেকে সরকারি বই বিক্রি, বিভিন্ন উৎস থেকে আসা অর্থ আত্মসাৎ, ঘুষ, চাঁদাবাজী, শিক্ষক ও ছাত্রদের সাথে অশালীন আচরণ কোন কিছুতে থেমে ছিল না বলে দাবি করা হয় মানববন্ধনে। এছাড়া অসংখ্য অপরাধ করা এনামুল বিগত ৫ আগস্টের পর থেকে মিথ্যা নাটক সাজিয়ে প্রতিষ্ঠানে আসছেন না। বিগত দিনগুলোতে মাদ্রাসায় এসে স্বাক্ষর করে চলে যেতেন। তিনি ৫ বছর নিজের অংকের ক্লাস না নেওয়ায় ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন বলেও দাবি তোলা হয়। প্রতিষ্ঠানের চেক বই, রেজুলেশন খাতাসহ বিভিন্ন কাগজপত্র তার বাড়িতে রেখেছেন। তাই অবিলম্বে এনামুল কবীরকে পদত্যাগ চেয়ে রাস্তা অবরোধ করলে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। পরে উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন মোল্যা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকল দাবি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিস বরাবর প্রদানের পরামর্শ প্রদান করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

দেবহাটায় মাদ্রাসা শিক্ষক এনামুলের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ০৪:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪