আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বন অফিস জুড়ে বেড়েছে দালালের দৌরাত্ম্য

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

দীর্ঘ তিন মাস পরে উঠেছে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা। সরকারি নির্দেশে বনবিভাগের দেয়া নিষেধাজ্ঞা শেষে আজ রোববার (১ সেপ্টেম্বর) সবকিছু গুছিয়ে মাছ ও কাঁকড়া শিকারের জন্য সুন্দরবনের উদ্দেশ্যে নৌকা ভাসিয়েছেন উপকূলের মানুষ, বিশেষত সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেরা। তবে সুন্দরবনে প্রবেশের পাস নিয়ে এবারও বনবিভাগের ইদুর-বিড়াল খেলার খবর পাওয়া গেছে। বনবিভাগের অফিস জুড়ে বিরাজ করছে দালালদের দৌরাত্ম্য।

জানা যায়, সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালী ও রমজান নগর এলাকা প্রায় ১০ হাজার জেলে পরিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে। মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করা মানুষগুলোর দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে বনে ঢোকার আগে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বনভিাগের সংশ্লিষ্ট অফিস থেকে প্রবেশের অনুমতিস্বরূপ পাস নিয়ে বেগ পোহাতে হয়েছে অনেকের। অফিসে পাস নিতে ঝামেলা থাকলেও দালালদের কাছ থেকে টাকা দিয়ে নিতে কোন সমস্যা হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলের অভিযোগ, দালাল ছাড়া পাস পাওয়া যায় না। অফিসে সরাসরি গেলে নানা প্রশ্ন ও সমস্যার মুখোমুখি হতে হয়। দালালের মাধ্যমে করলে এসব প্রশ্ন টাকায় ঢেকে যায়। এটা নতুন কিছু নয়।

তারা অভিযোগ করে আরও বলেন, বনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় সাধারণ জেলেদের প্রবেশ নিষেধ। কিন্তু অফিস ও দালালদের সাথে যোগাযোগ করে গেলে কোনো সমস্যা হয় না। এছাড়া নতুন বিএলসি করতে গেলে ১২ থেকে ১৫ হাজার টাকা দাবি করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন, কৈখালী স্টেশন ও বুড়িগোয়ালিনী স্টেশনে রফিকুল, আমজাদ, সিরাজুল, ইসমাইল সানা, জালাল মোল্লাসহ কিছু মানুষ বেশকিছু পাস নিয়ে অফিসের আশেপাশে ঘোরাঘুরি করছে। তাদের কাছে এতগুলো পাশ কেন? জানতে চাইলে তারা বলেন, আত্মীয় স্বজনেরা করতে দিছে তাই পাস করতে আসছি।

এসব বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, কোনো অভিযোগ থাকলে নিয়ে আসতে বলেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

বন অফিস জুড়ে বেড়েছে দালালের দৌরাত্ম্য

আপডেট সময়: ০৫:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪