আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা ভোমরা থেকে সাবেক এমপি সালাম মুর্শিদীর পিএস চঞ্চল আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় ফুটলার ও  খুলনার সাবেক এমপি সালাম মুর্শিদীর ব্যক্তিগত সচিব (পিএস) ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র ভারতে পলায়নকালে সাতক্ষীরার ভোমরা থেকে বিজিবির হাতে আটক হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) বিকাল ৪টার দিকে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে ভারতে গমনকালে চঞ্চল কুমার মিত্রকে আটক করে বিজিবি সদস্যরা। তিনি খুলনার রূপসা থানার তিলক গ্রামের সাধন কুমার মিত্রের ছেলে এবং খুলনার সাবেক এমপি সালাম মুর্শিদীর একান্ত সচিব  (পিএস) ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি)।

তিনি জানান, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শিদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অর্থ আত্মসাতের মামলার অনুসন্ধান চলমান। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সাবেক এমপি সালাম মুর্শিদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরছি, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরা ভোমরা থেকে সাবেক এমপি সালাম মুর্শিদীর পিএস চঞ্চল আটক

আপডেট সময়: ০২:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪