আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় চাঁদাবাজ মাসুদ রানা ওরফে কোপা মাসুদ বাহিনীর কতৃক ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ব্যাসায়ীরা ঘন্টা ব্যাপী দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
ব্রহ্মরাজপুর বাজার কমিটির খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ঢালী, ইউপি সদস্য মিনাজ মোরশেদ, ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আনারুল ইসলাম, এম এ হাসান, বিকাশ ঘোষ, বিশ্বজিৎ সাধু, শংকর সাধু, পলাশ সাহা, সবীর সাহা, গোলাম মুস্তফা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কোপা মাসুদ আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে ধুলিয়ার বাজার এলাকায় সন্ত্রাসী কায়েম করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছিল। চাঁদাবাজ কোপা মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা করে চাঁদা আদায় করত। শেখ হাসিনা সরকারের পতনের পরও সে ওই রাতে বাজারের ব্যবসায়ীদের থেকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে। দোকান থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। সে দীর্ঘ দিন ধরে এই এলাকায় মানুষদের বাড়ি থেকে কল করে দেকে নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে চাঁদা আদায় করে। শুধু ব্যবসায়ীরা নয় তার জন্য এই এলাকার সংখ্যালুঘুরা ও রাতে ঘুমাতে পারে না তার তান্ডবে। এখনও চাঁদা না দিলে সে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে হুমকি দিচ্ছে। তার হুমকিতে ব্যবসায়ীরা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা এ সময়, কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদসহ তার বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।##

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ০৮:২৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪