আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিদেশী পিস্তল গুলি ম্যাগাজিন ও রুপার গহনাসহ আটক ১

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্ত থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১.৯৯৫ কেজি রুপার গহনাসহ তরিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৩ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন। তরিকুল ইসলাম মৃত-লুৎফর রহমানের ছেলে এবং দক্ষিণ ভাদিয়ালী গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি সাতক্ষীরা কাকডাঙ্গা সীমান্ত থেকে দক্ষিন ভাদিয়ালী এলাকা দিয়ে অস্ত্র-গোলাবারুদ ও রুপা বাংলাদেশে পাচার হবে।  এসময় আমার একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে। এ সময় আভিযানিকদল ওই স্থান থেকে তরিকুল ইসলামকে আটক করে এবং তার সহযোগী আবদুল গফফার পালিয়ে যাওয়া যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার ব্যাগে রক্ষিত ১টি বিদেশী পিস্তল (কপি, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত), ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১.৯৯৫ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়। আটককৃত আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় ৪ টি মাদক মামলা এবং পলাতক আসামী আব্দুল গফফারের বিরুদ্ধে ২ টি অস্ত্র মামলা রয়েছে। আটক ও পলাতক ব্যাক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।  আটককৃত আসামী ও অস্ত্র- গোলাবারুদ থানায় হস্তান্তর এবং রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরায় বিদেশী পিস্তল গুলি ম্যাগাজিন ও রুপার গহনাসহ আটক ১

আপডেট সময়: ০৯:০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪