আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের কতৃপক্ষের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ,যাচাই করতে অভিযান ছাত্র নেতৃবৃন্দের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের কতৃপক্ষের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কতৃপক্ষের সাথে দেখা করে টেন্ডার ছাড়াই মালামাল বিক্রিসহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে জানতে চান। তবে এসকল দুর্নীতির বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি মিলের দুর্নীতিপরায়ন ইনচার্জ আবুল বাশার।

অভিযোগগুলো হলো, টেন্ডার ছাড়াই ৭ ট্রাক ১১ ভ্যান পুরনো যন্ত্রাংশ কালোবাজারে বিক্রি, টেন্ডার ছাড়াই পুকুর খননের ২শ’ ২০ ট্রাক বালি ও ১শ’ ৬০ ট্রাক মাটি বিক্রি,টেন্ডার ছাড়াই ৫ লাখ টাকার ৮৭টি কাঠালগাছ ও ৪২টি আম গাছ বিক্রি ও আবাসিক গ্রাহকদের কাছে বিদ্যুতের ইউনিট প্রতি বানিজ্যিক রেট ১০ টাকা ৩০ পয়সার পরিবর্তে ২২ টাকা নির্ধারণ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক ইমরান হোসেন জানান,‘‘ সাতক্ষীরা টেক্সটাইল মিলস জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান। এই মিলের দুর্নীতি আমাদেরকে ভাবায়। মিলের আবাসন ও অন্যান্য সম্পদ থেকে ব্যাপক আকারে দুর্নীতি হয় বলে আমাদের কাছে তথ্য আছে। বিশেষ করে সম্প্রতি মিলের পুকুরের খনন কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। উর্ধতন কতৃপক্ষকে না জানিয়ে পুকুরের মাটি কালোবাজারে বিক্রি করা হয়েছে। ’’ অফিসিয়াল উত্তর নিতে আগামী শনিবার আবারও সুন্দরবন টেক্সটাইল মিলে যাবেন বলে জানান তিনি।

সার্বিক বিষয়ে মিলের ইনচার্জ আবুল বাশার জানান,‘‘ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অফিসে এসেছিলেন। তারা বেশ কিছু বিষয়ে আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি উত্তর দিয়েছি। তারা সেসব বিষয়ের কাগজপত্র চেয়েছে। আমি উর্ধতন কতৃপক্ষের কাছে অনুমতি পেলে আগামী শনিবার তাদেরকে কাগজ দেখাব। ’’

এসময় ইমরান হোসেনের সাথে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমম্বয়ক নাজমুল হাসান রণিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের কতৃপক্ষের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ,যাচাই করতে অভিযান ছাত্র নেতৃবৃন্দের

আপডেট সময়: ০৮:০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪