আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মটরসাইকেল আরোহী নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর সবির বাঁশতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহতরা হলো সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর মাঝেরপাড়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৪) ও আলিপুর দিঘীর পাড় এলাকার মৃত মো. নুর আলী সরদারের ছেলে মো. আব্দুল হান্নান সরদার (৫৫)। আব্দুল হান্নান সরদার পেশায় একজন ভাড়ায় মটর সাইকেল চালক। পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও আব্দুল হান্নান একটি মটর সাইকেলে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে আলিপুরের দিকে আসছিল। পতিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর সবির বাঁশতলা নামক স্থানে পৌছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া ভোমরা গামী একটি দ্রুত গতির ট্রাক তাদের মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় চালক আব্দুল হান্নান। গুরুতর আহত অবস্থায় অরোহী সাইফুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতদের মরদেহ তাদের পরিবারের সদস্যরা নিজ নিজ বাড়িতে নিয়ে গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময়: ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪