আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ফেলোশিপে দক্ষিণ কোরিয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. পলাশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

মেরুদন্ডের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি এন্ডোস্কোপিক (না কেটে ফুটো করে) স্পাইন সার্জারির ওপর ফেলোশিপ প্রশিক্ষণে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)। ‘এআইএন মেডিকেল ফাউন্ডেশন’ এর আমন্ত্রণে কোরিয়ার সিউলের ‘এআইএন হসপিটাল’ এ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট অবধি তিনি এ প্রশিক্ষণ গ্রহণ করবেন। কোরিয়ান স্পাইন সোসাইটির তত্ত্বাবধানে বিখ্যাত এন্ডোস্কোপিক স্পাইন সার্জন অধ্যাপক ক্যাংটেক লিম এর কাছে এ প্রশিক্ষণ গ্রহণ করবেন ডা. পলাশ। সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. শাহ আলম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন ডা. পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

এর আগে, চলতি বছরের মে মাসে সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’ আমন্ত্রণে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে মাসব্যাপী ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন ডা. পলাশ।

এ ছাড়াও তিনি দিল্লি, মেলবোর্ন, মুম্বাই, গুজরাট, চেন্নাই ও আসাম থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নিয়েছেন। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। তিনি নিয়মিত বিভিন্ন কনফারেন্সে বক্তৃতা ও অংশগ্রহণ করে আসছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

ফেলোশিপে দক্ষিণ কোরিয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. পলাশ

আপডেট সময়: ০৬:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪