আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভোর ৬ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে এই ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম শেফালী খাতুন (২৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের লাবসা কারিকর পাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসের চালক রুবেল হোসেন জানান, নারী শ্রমিক শেফালী খাতুন সকালে কাজে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরার- যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট রেখে কিছু দুর এগিয়ে গেলে যশোরগামী দ্রুত গতির একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শেফালী। স্থানীয় বাসিন্দা আসমা আক্তার জানান, কিছুদিন আগে শেফালীর স্বামী সোহরাব হোসেন মারা যায়। স্বামীর মৃত্যুর পর শেফালী অন্যের জমিতে ঘাসবাছা শ্রমিকের কাজ করতো। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সে কাজে যাচ্ছিল। এসময় পলিটেকনিক ইনস্টিটিউট রেখে কিছুদূর এগিয়ে গেলে একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। নিহত শেফালীর মরদহ এখনো ঘটনাস্থলে পড়ে রয়েছে। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত

আপডেট সময়: ০৫:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪