আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা ট্রাফিক অফিস থেকে লুট হওয়া কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও সহিংসতা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দূষ্কৃতকারীরা। এসময় সাতক্ষীরার সদর থানার সামনে ট্রাফিক পুলিশ অফিস থেকে দূর্বৃত্তরা লুট করে নিয়ে যায় পুলিশ কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে লুট হওয়া বুথটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট সদর থানা থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এটিএম বুথসহ এতে থাকা বেশকিছু টাকা লুট হয়। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় লুট হওয়া এটিএম বুথটি আজ উদ্ধার করা হয়। তবে ব্যাংকের এটিএম বুথে থাকা টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান। লণ্ঠিত অর্থ ও লুটপাট কারিদের শনাক্তের কাজ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পিআরও ইয়াছিন নুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময়ে ইন্টারনেট সার্ভিস ভালো না থাকায় এতে টাকা বেশী থাকার কথা না। তবে, তদন্ত সাপেক্ষে কি পরিমান টাকা ছিল সেটা বলা যাবে বলে তিনি আরো জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরা ট্রাফিক অফিস থেকে লুট হওয়া কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ উদ্ধার

আপডেট সময়: ০১:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪