আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সহিংসতা পরিহার করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বেসরকারী সংগঠন পিজিএফ ও সুজনের আয়োজনে মঙ্গলবার (১৩ আগষ্ট) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সুজন জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, দ্য হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন, দ্য হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জুসহ হাঙ্গার প্রজেক্ট, পি এফ জি ও সুজনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মানববন্ধনে ছয় দফা লিখিত দাবী পেশ করেন, সুজন এর সদর উপজেলা সমন্বয়ক অধ্যক্ষ পবিত্র মোহন দাস।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তির সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। একই সাথে ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে পুঁজি করে কেউ যেনো রাষ্ট্রীয় সম্পদ, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য জেলাবাসীকে সর্বদা সজাগ থাকতে হবে। এই সময়ে সব ধরনের অরাজকতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

তারা আরও বলেন, আমরা আর কোন মৃত্যু দেখতে চাই না, নৈরাজ্য চাই না, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস চাই না, আমরা সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। মানববন্ধনে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে নবগঠিত অর্ন্তবর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিকে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে পৃথক মানববন্ধন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পিএফজি ও সুজন এর সদস্যবৃন্দ। মানববন্ধনে সাংবাদিক ও পিএপজির সদস্য মোস্তাফিজুর রহমান উজ্জল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুজন সভাপতি ও পিএফজির সদস্য অধ্যক্ষ সুবাস চন্দ্র সরকার। মানববন্ধনে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট, খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান, পেএফজির কো-অরডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাশ।

মানববন্ধন কর্মসূচীতে পিএফজির সদস্য, সুজন সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ওয়াইপিএজি’র সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সহিংসতা পরিহার করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে মানববন্ধন

আপডেট সময়: ০১:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪