আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

 শেখ হাসিনার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৪৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগকে ঘিরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবীতে ও সৈরাচার  হাসিনার বিচারের দাবীতে  সাতক্ষীরায়  বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। মঙ্গলবার  বেলা ১১ টায়  শহরের নারিকেলতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ।
মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো ও জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন।
এ সময় নেতারা বলেন, স্বৈরাচার ও খুনি হাসিনার সরকারকে কেউ কেউ পুনর্বাসন করতে চাইছে। এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদ থেকে টেনে নামানো হবে। এই ধরনের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আমাদের এ বিজয়। কারো দালালি আর মেনে নেওয়া হবে না। ছাত্র সমাজ কোনও অন্যায় মেনে নেবে না। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এসময় বক্তারা বলেন অবিলম্বে শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করতে হবে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীসহ বিএনপির  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
এর আগে সোমবার সচিবালয়ে এক আয়োজনে নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এর পর থেকে সাতক্ষীরাসহ সারাদেশে  প্রতিবাদ শুরু করেছে ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দল।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

 শেখ হাসিনার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

আপডেট সময়: ১১:৪৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪