আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মোংলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম শুরু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

আইন শৃঙ্খলা রক্ষায় নৌ বাহিনীর সহায়তায় মোংলা থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয় বলে বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার সকাল থেকে মোংলার মতো জেলার সকল ইউনিটে (৯টি থানায়) সব ধরণের কার্যক্রম শুরু করেছি। এর আগে গত কয়েকদিন ধরে থানাগুলোতে চলছিল আংশিক কার্যক্রম। তখন শুধু সাধারণ ডায়েরী গ্রহণের কাজ চলমান ছিল। কিন্তু এখন থেকে যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডসহ সকল সেবামূলক কার্যক্রম চলবে। এছাড়া তিনি পুলিশের কার্যক্রমে সকলকে সহায়তা প্রদাণের আহবান জানান। পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে সহায়তা প্রদাণের কাজ শুরু করেছে নৌবাহিনী। নৌবাহিনী ও পুলিশ মাঠে নামায় ভীতি কাটতে শুরু করেছে মানুষের।

এদিকে এর আগে গত কয়েকদিন ধরে পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় অনেকটা নিরাপত্তাহীনতায় ছিলেন সাধারন লোকজন। বিশেষ করে গত ৫ আগস্ট থেকে মানুষের মাঝে আতংক বিরাজ করে আসছিলো। আজ থেকে পুলিশ মাঠে নামায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। পুলিশের কাজে সহায়তায় মাঠে রয়েছে নৌবাহিনী বলেও জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

মোংলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম শুরু

আপডেট সময়: ০১:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪