আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় আওয়ামী লীগের আন্দোলন পরিচালনা কমিটি গঠন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের আন্দোলন পরিচালনার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় অনুষ্ঠিত এক বর্ধিত সভায় অধ্যক্ষ আবু আহমেদকে আহবায়ক ও ফিরোজ কামাল শুভ্রকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

শোকের মাস আগস্ট মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম’র সঞ্চালনা ও সভাপতি এ কে ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জামায়াত বিএনপির নেতাকর্মীরা বিদেশি অর্থ ব্যয় করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশি ও বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়েছে বাংলাদেশ। শিক্ষার্থীদের ব্যবহার করছে ষড়যন্ত্রকারীরা। এ অবস্থায় আর বসে থাকার সময় নেই। আওয়ামী লীগের পতাকাতলে সকলকে এক হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে ষড়যন্ত্রকারীরা এই দেশকে পাকিস্তান বানাবে। আমরা তা হতে দিতে পারি না। আসুন সকল দ্বিধাবোধ ভুলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরায়- সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, অর্থ সম্পাদক মোঃ আসাদুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলিমুল ইসলাম লাল্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ প্রমুখ।

সভায় জেলা আওয়ামী লীগের আন্দোলন পরিচালনার লক্ষ্যে অধ্যক্ষ আবু আহমেদকে আহবায়ক ও সৈয়দ ফিরোজ কামাল শুভ্রকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পদাধিকার বলে সদস্য থাকবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় আওয়ামী লীগের আন্দোলন পরিচালনা কমিটি গঠন

আপডেট সময়: ০১:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪