আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

১৪ দিন পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত এবং কারফিউ জারির কারণে বন্ধ ছিল ট্রেন চলাচল। দীর্ঘ ১৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার সাংবাদিকদের এ তথ্য জানান। মোহাম্মদ আনোয়ার বলেন, সকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সকাল ৭টায় প্রথম ট্রেন ছেড়েছে। পরেরটা ছেড়েছে ৭টা ২০মিনিটে। পরবর্তীতে সকাল ১০টায় ছেড়েছে তৃতীয় ট্রেন। শেষ ট্রেন ছেড়ে যাবে ৩টায়।

শুক্রবার (২ আগস্ট) থেকে ট্রেন চলাচল বাড়বে জানিয়ে তিনি আরও বলেন, আগামীকাল থেকে আস্তে আস্তে ট্রেন চলাচল বাড়বে। কাল কমিউটার ট্রেন চলাচল করবে। এর আগে গত মঙ্গলবার (৩০ জুলাই) রেল মন্ত্রণালয়ের এক বৈঠকে ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত।

সরদার সাহাদাত বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরপাল্লার ট্রেন সীমিত আকারে চলবে। এলাকাগুলো হলো—ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-জয়দেবপুর। তিনি বলেন, এখনই আন্তঃনগর ট্রেন চলবে না। কারফিউয়ের কারণে আন্তঃনগর সময়মতো চলাচল করতে পারবে না। তবে পরিস্থিতি ঠিক হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ঘিরে সৃষ্টি হয় সহিংসতা। রণক্ষেত্রে রূপ নেয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। এ সময় জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

১৪ দিন পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

আপডেট সময়: ০১:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪