আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা Logo কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাথে উপদেষ্টা পরিষদের পরামর্শ সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৬৬ মি.মি. বৃষ্টিই জলাবদ্ধ সাতক্ষীরার বিভিন্ন এলাকা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে রাস্তা-ঘাট। এতে চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়ছেন পৌরবাসী। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণের ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত প্রায় টানা ১ ঘন্টা ভারী বর্ষণ হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মুন্সীপাড়া, মুনজিতপুর, কাটিয়া, সুলতানপুরের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট। অনেকের বাড়ির উঠানেও জমেছে পানি।

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ সংলগ্ন এলাকার আজিজুল ইসলাম বলেন, বৃষ্টিতে কলেজ মাঠসহ কলেজ-পুরাতন সাতক্ষীরা সড়ক তলিয়ে গেছে। একে তো সড়কটি চলাচলের অযোগ্য, তার উপর বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থা যে, চলাচল করতে গিয়ে মানুষ দুর্ঘটনার শিকারও হতে পারে। কাটিয়ার নাহিদ হাসান লিটু জানান, তাদের এলাকায়ও পানি জমে গেছে। ড্রেন বদ্ধ হয়ে আছে। নিষ্কাশনের কোনো পথ নেই। রাস্তার উপর পানি জমেছে। প্রতিবছরই এই অবস্থার সৃষ্টি হয়। পৌর কর্তৃপক্ষের যেন কোন দায় নেই?

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, সাতক্ষীরা পৌরসভায় কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনিতেই পৌরসভার রাস্তা-ঘাটের বেহাল দশা। তার উপর বর্ষা মৌসুমে পানি জমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষ নির্বিকার। সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সাতক্ষীরায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

৬৬ মি.মি. বৃষ্টিই জলাবদ্ধ সাতক্ষীরার বিভিন্ন এলাকা

আপডেট সময়: ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪