আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা Logo কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাথে উপদেষ্টা পরিষদের পরামর্শ সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পরিবহন সেক্টরের পাঁচ ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয় সভায় দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার (৩১ জুলাই) সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের এক সমন্বয় সভায় এই আহবান জানানো হয়।

সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.হ.ম তারেকউদ্দীন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু।

সমন্বয় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, আজ আপনারা যেভাবে সড়ক পরিবহন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছেন এভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করলে দেখবেন কোনো অপশক্তি আপনাদের দমাতে পারবে না। আপনারা সংঘবদ্ধ থাকলে দেখবেন রাস্তা-ঘাটেও কোনো সমস্যা হবে না। আপনার ঐক্যবদ্ধ থাকলে জেলা আওয়ামী লীগ সব সময় আপনাদের পাশে আছে।

তিনি আরো বলেন, আপনারা শ্রম দিয়ে মালিকদের আয় করে দিচ্ছেন। আপনার মালিকের টাকা থাকতে পারে, গাড়ি কিনে দিতে পারে। কিন্তু মালিকের সম্পদ হলো আপনারা। আপনারা যদি গাড়ি চালনা বন্ধ করে দেন, তাহলে দেখবেন আপনার মালিকের গাড়ি অচল হয়ে যাবে। কাজেই মালিক-শ্রমিক সমন্বিতভাবে সকলের অধিকার রক্ষা করতে হবে।

সম্মানিত অতিথি সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমার পিতা স.ম আলাউদ্দিন এই শ্রমিকদের সংগঠিত করার কাজ শুরু করেছিলেন। তারই মেয়ে হয়ে আমি আপনাদের বোন হিসেবে আপনাদের সাথে কাজ করতে চাই। আমি মনে করি আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন মানে আপনারা সফল হয়েছেন। আমি সব সময় আপনাদের সাথে আছি। যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছে আপনাদের ঐক্যবদ্ধ হতে বাঁধা দিচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান-আমি আপনাদের সাথে আছি।

তিনি আরো বলেন, দেশে নানা ইস্যু সৃষ্টি করে জামায়াত-বিএনপি জঙ্গীবাদী স্টাইলে নৈরাজ্য সৃষ্টি করছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংশ করছে। আপনারা যেভাবে সাতক্ষীরার সকল শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়েছেন, এভাবে আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে। দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় শ্রমিকদের রুখে দাড়াতে হবে।

সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু বলেন, সাতক্ষীরাতে একসময় শ্রমিক লীগ ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-বিএনপির নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে রুখে দাড়িয়েছিলো। কিন্তু দূর্ভাগ্যবসত এখনকার শ্রমিকরা রাস্তায় মার খাচ্ছে, প্রশাসনের কাছে হ্যারেজমেন্ট হচ্ছে, শুধু আমাদের মধ্যে ঢুকে পড়া জামায়াত-বিএনপির কিছু অসাধু শ্রমিকের জন্য। কিন্তু আপনারা তাদের চিহ্নিত করবেন, তাদের থেকে দূরে থাকবেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সাতক্ষীরা জেলা ট্রাক-ট্রাক্টর-কাভার্ডভ্যান-ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতীত) শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন। এসময় সকলের উপস্থিতিতে বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেককে সভাপতি এবং আব্দুল আজিজ বাবুকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান

আপডেট সময়: ০৩:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪