আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা Logo কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাথে উপদেষ্টা পরিষদের পরামর্শ সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জাল সনদ তৈরী করে বাণিজ্যের অভিযোগে গ্রাম ডাক্তার গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গ্রাম্য চিকিৎসকদের প্রশিক্ষণের জাল সনদ তৈরি করে বাণিজ্যের অভিযোগে এস.এম হুমায়ুন কবির (৪৫) নামে এক গ্রাম ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে সাতক্ষীরা শহরের মিনি মার্কেটের হাসান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত গ্রাম ডাক্তার এস.এম হুমায়ুন কবির সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী এলাকার মৃৃত সলেমান আলীর ছেলে। তিনি আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির টেনিংয়ের সনদ তৈরি করে বিক্রি করতেন বলে জানা গেছে।
আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সূত্রে জানা গেছে, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি গাজীপুরে অবস্থিত ও সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান। যা বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ দিয়ে থাকে। গ্রাম ডাক্তার এস.এম কবিরও ওই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারস্থ খাদ্য গুদামের পাশে সেবা মেডিকেল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। সেখানে প্রশিক্ষণের নামে জাল সনদ তৈরি করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিলেন তিনি।

এ প্রসঙ্গে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব মোঃ আমিনুল ইসলাম বলেন, গোপনে খবর পেয়ে সাতক্ষীরাতে এসে দেখি হুমায়ুন কবির আমাদের প্রতিষ্ঠানের নামে প্রেস থেকে জাল সনদ তৈরি করে ব্যবসা করে আসছেন। এ বিষয়ে থানায় এজাহার দায়ের করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিনি মার্কেটের হাসান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে প্রতারক ডাক্তার হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল স্যংখ্যাক জাল সনদ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্ররেণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

জাল সনদ তৈরী করে বাণিজ্যের অভিযোগে গ্রাম ডাক্তার গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪