আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা Logo কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাথে উপদেষ্টা পরিষদের পরামর্শ সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাই জখম

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৫৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই সহ ২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের তালতলা মাগুরায় ওই ঘটনা ঘটে। সরেজমিনে মাগুরা এলাকায় গেলে আহত নুর ইসলাম গাজীর ছেলে আক্তারুল গাজী বলেন, ২০ বছর যাবত আমার বাবার পৈত্রিক একটি জমি ভোগদখল করে বসবাস করছি। হঠাৎ আমার আপন চাচা খায়রুল ইসলাম, চাচাতো ভাই ইকরামুল ও আরাফাত আমাদের ভোগদখলকৃত জমি জবর দখল করতে মরিয়া হয়ে ওঠে। এরই সূত্র ধরে গত শুক্রবার বিকালে আমার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতে ধারাল দা, লোহার শ্যাবল ইত্যাদি সঙ্গে নিয়ে আমাদের জমির মধ্যে অনধিকার প্রবেশ করে। আমাদের বসতভিটার জমি জবর দখলের উদ্দেশ্যে জমিতে নারিকেল গাছের চারা রোপন করে। ওই সময় আমার বাবা নুর ইসলাম গাজী ও আমি তাদের বাধা দিতে গেলে তারা হাতে বাঁশের লাঠি ও লোহার শ্যাবল দিয়ে আমাদের বেধড়ক মারপিট করে গুরুত্বর নীলাফোলা ও রক্তাক্ত জখম করে। তাদের মারপিটে আমার বাবার বুক ও হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার আরেক চাচা মারামারি থেকাতে গেলেও তাকে বেদম মারপিট করে। এ ঘটনায় গুরুতর আহত, নূর ইসলাম বলেন,আমার আপন ছোট ভাই খায়রুল ইসলাম  ও তার ছেলেরা মিলে আমাদের মারধর করল। আপন ছোট ভাই আমার আমি তাদের কিছু বলিনি। আমি মারাত্মক ভাবে জখম হয়েছি। আমাকে হত্যার উদ্দেশ্য করে তারা পরিকল্পিত ভাবে আমার সহ আমার সন্তানদের মারধর করে। এলাকার মানুষ সবাই দেখেছে কে অন্যায় করেছে, কারা দোষী। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা ধারাল দা উঁচু করে আমাদের খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা আমাদের আহত অবস্থায়  উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে চিকিৎসা  শেষে ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে  সাতক্ষীরা সদর থানার একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি যাতে সুষ্ঠু বিচার হতে পারি তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। অপরদিকে জমি জবর দখলে আসা খাইরুল ইসলামের পক্ষেও  (নুর ইসলামের বিরুদ্ধে) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা যায়। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযোগ তদন্ত কর্মকর্তারা জানান, আপন দুই ভাইয়ের ভিতরে জমি নিয়ে বিরোধ চলছে,সেই  বিরোধ কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সদর থানায় উভয়পক্ষই  অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখছি প্রকৃত দোষীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

সাতক্ষীরায় ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাই জখম

আপডেট সময়: ১০:৫৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪