আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সিএনজিতে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

দেশজুড়ে চলছে কোটা আন্দোলন। এরই অংশ হিসেবে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে ঘোষিত সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। যার প্রভাব পড়েছে রাজধানী শহর ঢাকাতেও। রাজধানীর প্রায় অনেক স্থানে সকাল থেকেই কর্মসূচি শুরু হয়। আর এতে বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন সড়ক। যার ফলে সাধারণ মানুষের মতো বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে হেঁটে ও সিএনজিতে জাতীয় সংসদে যেতে হয়। চার্লস হোয়াইটলি ফেসবুক অ্যাকাউন্ট তিনি একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে হেঁটে নিচে নামতে দেখা যায়। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি সংসদে পৌঁছান।

জানা গেছে, বুধবার (১০ জুলাই) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল ইইউ রাষ্ট্রদূতের। তার ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘আমরা প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছি। সিএনজি ব্যবহার করে স্পিকারের ডাকে সাড়া দিয়েছি।’ ভিডিওতে দেখা যায়, ইইউ রাষ্ট্রদূত ও তার সহকারী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিজেদের গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। একপর্যায়ে তার সহকারী এক্সপ্রেসওয়ের দুই ডিভাইডারের ওপর দিয়ে হাঁটতে থাকেন। এরপর নিচে নেমে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সংসদে পৌঁছান।

কয়েক দিন ধরেই কোটা সংস্কারের জন্য আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে বেলা ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর পুরো ঢাকায় এই ব্লকেড কর্মসূচি ছড়িয়ে পড়ে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সিএনজিতে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

আপডেট সময়: ১২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪