আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঝিনাইদহে কৃষককে গলাকেটে হত্যা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন নামে এক কৃষককে গলাকেটে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আলমগীর হোসেন শাহপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সোমবার (৮ জুলাই) বিকেল ৪ টার দিকে কালীগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহতের মা জাহান্নরা বেগম। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে মাঠে ঘাস চোর ধরতে গিয়ে নিখোঁজ হন আলমগীর হোসেন। এরপর রাত সাড়ে ৯ টার দিকে শাহপুর গ্রামের মাঠ থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ কুমার জানান, সোমবার বিকেলে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মা বাদী হয়েছেন। এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, হত্যায় জড়িত ব্যক্তিকে আটক করা হলে কারণ সম্পর্কে জানা যাবে। জড়িত ব্যক্তিদের আটকে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শীঘ্রই হত্যায় জড়িতদের আটক করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে কৃষককে গলাকেটে হত্যা

আপডেট সময়: ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪