আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় চালককে অবচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরের দিকে কলা ও পাউরুটির সাথে চেতনানাশক খাইয়ে চালককে অজ্ঞান করে সাতক্ষীরা শহরের রথখোলা বিলের মাঠে একটি পরিত্যক্ত পুকুরের পাড়ে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে পরিত্যক্ত ওই পুকুর পাড় থেকে ইজিবাইক চালক মহিবুল্লাহ সরদার (২৩) কে পথচারীরা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়।

চালক মহিবুল্লাহ সরদার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া গ্রামের মোকছেদ সরদারের ছেলে।

উমরাপাড়া গ্রামের এবাদুল সরদার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে দুইজন লোক তার চাচাতো ভাই মহিবুল্লাহ সরদারের ইজিবাইক আশাশুনির বুধহাটা বাজার থেকে নিয়ে সাতক্ষীরা শহরের উদ্দেশ্যে আসে। তাদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন চালক মহিবুল্লাহ।

এক পর্যায়ে রথখোলার বিলে গিয়ে চালক মহিবুল্লাহকে তারা পাউরুটি ও কলা খেতে দেন। খাওয়ার পরে অচেতন হয়ে গেলে রথখোলার মধ্যে একটি পুকুরের পাশে তাকে ফেলে রেখে তার ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়
ছিনতাইকারীরা।

এ ঘটনায় মহিবুল্লাহ সরদারের বাবা মোকসেদ আলী সরদার বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আপডেট সময়: ১২:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪