আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় মাদক বিরোধী গনসেচতনতা মূলক কর্মসূচি পালিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

“মাদককে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী গণসেচতনতা মূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৬ জুন) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মাদক বিরোধী গণসেচতনতা কর্মসূচিতে নেতৃত্ব দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারী নেত্রী নাসরিন খানম লিপি। এ সময় মাদক বিরোধী বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বিদ্যালয়ের শত শত ছাত্রীরা এতে অংশ গ্রহণ করে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমিনুর রহমান, শিক্ষক মিজানুর রহমান, হাবিবুর রহমান, জুলফিকার আলী, ফরহাদ হোসেন, নিত্যানন্দ, মো. আলামিন, মোছাঃ কামরুন নাহার, মোছাঃ সাবিহা সুলতানা, মোছাঃ মুসলিমা সুলতানা, মিঠুন সরকার, অরুন কুমার সরকার, মো. ইসমাইল মনিরা খাতুনসহ বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

বক্তারা বলেন, মাদকদ্রব্য সমাজের জন্য একটি বড় অভিশাপ। মাদকাসক্তি ক্রমান্বয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এখনি এটিকে কঠোর হাতে দমন করতে না পারলে ভবিষ্যতে আরো ভয়াবহ আকার ধারন করবে। তাই বর্তমান ও পরবর্তী প্রজন্মকে মাদকাসক্তির ভয়ংকর থাবা থেকে সচেতন ও মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী গণসচেতনতা তৈরির লক্ষ্যে আমরা এ আন্দোলন শুরু করেছি। সবাইকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম আমরা চলিয়ে যাবো। বক্তারা মাদক নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার আহবান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় মাদক বিরোধী গনসেচতনতা মূলক কর্মসূচি পালিত

আপডেট সময়: ১২:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪