আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাগেরহাটে ২৭ মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ইমরান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়ের করেছে ফকিরহাট থানা পুলিশ। এর আগে তার নামে বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে। গ্রেপ্তার ইমরান ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ইমরান একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। সে পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ২৭ মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

আপডেট সময়: ১২:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪