আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় থানায় চুরির অভিযোগ করায় বাদীর বসতবাড়িতে হামলা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

সাইফুল আজম খান, সাতক্ষীরা :- সাতক্ষীরায় টাকা চুরিকে কেন্দ্র করে থানায় অভিযোগের প্রেক্ষিতে বাড়িতে ঢুকে রীতিমতো ফিল্মি স্টাইলে হামলা করার অভিযোগ উঠেছে। জানা গেছে, সাতক্ষীরা দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়ায় এক বাড়ি থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় থানায় অভিযোগ করায় বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে ভুক্তভোগী সহ তার পরিবারের লোকদের কে সন্ত্রাসী কায়দায় ফিল্মি স্টাইলে বেধড়ক মারপিট করা হয়। গত ২১ জুন শুক্রবার দুপুর ২ টার সময় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরিকুল ইসলাম জানান, ১৩ জুন বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টার সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা, ঘরের শোকেজের ড্রয়ারে রেখে দেয়। গত ২০ জুন সকাল ১০ টার সময় তরিকুল ও তার স্ত্রী ঘেরে ঘাস কাটতে যায়। এ সময় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী রাহুল সুকৌশলে ঘরে প্রবেশ করে টাকা নিয়ে বাহির হওয়ার সময় আমার বাড়ির বিভিন্ন মালামাল সরবরাহকারী ভ্যানচালক রিয়াজুল ইসলাম দেখতে পাই। তার আগমন সন্দেহজনক হওয়ায় আমরা বাসায় আসার পরে বিষয়টা রিয়াজুল ইসলাম আমাদের জানায়। তাৎক্ষণিক বাসায় এসে দেখি ঘরের ড্রয়ার ভাঙ্গা। ঘরে ঢুকে টাকা নিতে গিয়ে দেখি আমার একটি টাকাও সেখানে অবশিষ্ট নেই। এ ঘটনার প্রেক্ষিতে আমি বাদী হয়ে সন্দেহাতীতভাবে রাহুলের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। দেবহাটা থানায় অভিযোগ দেওয়ায় উত্তর পারুলিয়ার হান্নান সরদারের ছেলে মাদকাসক্ত, প্রতারক রাহুল এর নেতৃত্বে তার মা লাভলী পারভীন সহ একটি সন্ত্রাসী বাহিনী তরিকুল ইসলাম এর বাড়িতে অনধিকার প্রবেশ করে। প্রথমে অভিযোগ তুলে নেওয়ার জন্য জোরজবরদস্তি ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে রাহুল ও তার মা লাভলী পারভীন সহ আরো ৬-৭ জন। এ সময় আমার স্ত্রী ও ছেলে ঘর থেকে বের হয়ে এসে গালিগালাজ করতে নিষেধ করলে রাহুল ও তার পিতা হান্নান সরদার মা লাভলী পারভীন চাচা আবজাল, হানজাল, রাজু হামলার উদ্দেশ্যে তেড়ে এসে আমাদের কে বেধড়ক মারপিট করে।এ সময় তরিকুল সহ আহত হন তার স্ত্রী মোছাঃ রেশমা খাতুন ও ছেলে রাসেল হোসেন। এদিকে প্রত্যক্ষদর্শী মোঃ ইবাদুল ইসলাম, রিয়াজুল, আব্দুল মালেক, মুকুল জানান, আমরাও তরিকুল ভাইয়ের প্রতিবেশী, রাহুল টাকা চুরি যদি নাই করবে, তাহলে থানার অভিযোগ তুলে নেওয়ার জন্য পুরো পরিবারকে নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে জোরজবরদস্তি ও মারপিট কেন করতে আসবে।আমরা চিল্লাপাল্লার আওয়াজ শোনা মাত্রই তাৎক্ষণিক ওখানে গিয়ে তরিকুল ইসলাম ও তার স্ত্রী রেশমা খাতুন সহ তাদের ছেলে রাসেল হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে দেখতে পাই। এ বিষয় অভিযুক্ত রাহুলের কাছে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি, অভিযোগ ও পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় থানায় চুরির অভিযোগ করায় বাদীর বসতবাড়িতে হামলা

আপডেট সময়: ১০:২৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪