আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ২৪১ জন পেল ১৭ লাখ টাকার অনুদানের চেক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ২৪১ জন গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে পরিষদের নিজস্ব তহবিলের ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক খাত থেকে এই অনুদানের চেক দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, এড. শাহানাজ পারভীন মিলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ২৪১ জন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ১৭ লাখ ৮৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ১৭৪২জনকে ১৯ লাখ টাকার ঈদ সমগ্রী প্রদান করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ২৪১ জন পেল ১৭ লাখ টাকার অনুদানের চেক

আপডেট সময়: ০৩:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪