আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বল্লী ইউপি চেয়ারম্যান অ্যাড. মোঃ মহিতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান।

জনশক্তি জরিপ কর্মকর্তা আব্দুল মজিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর হুমায়ুন রশিদ, রাইটস যশোরের ডেস্ক অফিসার আইসার আলী, ইউপি সদস্য মনিরুল ইসলাম, বল্লী কেন্দ্রীয় মসজিদের ইমাম ইউনুস আল আনসারী, ম্যারেজ রেজিস্ট্রার কামরুল ইসলাম, পুরোহিত প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।

বক্তারা নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, দালালের খপ্পরে পড়ে আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। বিদেশে যাওয়ার আগে অবশ্যই ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে গেলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। এজন্য সরকার নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কাজ করে যাচ্ছে। কিন্তু সচেতনতার অভাবে মানুষ দালালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আমাদের ইমাম, পুরোহিত, শিক্ষকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার

আপডেট সময়: ০২:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪