আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাগেরহাটে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৮১২ পরিবার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য জেলার মত এবার বাগেরহাটে আরও ৮১২ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে ২ শতাংশ জমিসহ ঘর।তাদের কাছে এসব ঘর হস্তান্তর করা হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন। আশ্রায়ন কেন্দ্রে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপকার ভোগীদের সঙ্গে কথা বলবেন।

সোমবার (১০ জুন) দুপুরে ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। তিনি জানান, দুই রুমের পাকা টিনসেড প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ৩ লাখ ৪ হাজার ৫০০ টাকা। এবার ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে বাগেরহাটের রামপাল বাদে ৮ টি উপজেলায় ৮১২ পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি তুলে দেওয়া হবে।এরমধ্যে বাগেরহাট সদর ১০৭, কচুয়া ১০১, চিতলমারী ৭৯, ফকিরহাট ১০৭, মোল্লাহাট ৮ , মোরেলগঞ্জ ৫০, শরনখোলা ১৬০, মোংলা ২০০ পরিবার রয়েছে। এনিয়ে বাগেরহাট জেলায় মোট ৫ হাজার ২৫ টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

বাগেরহাটে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৮১২ পরিবার

আপডেট সময়: ০২:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪