আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুলনায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার (৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার মেছাঘোনা এলাকায় খুলনা-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে যাচ্ছিল প্রাইভেটকার। প্রাইভেটকারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই রাস্তার দুই পাশে প্রাইভেটকার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ ২ জন নিহত হয়। নিহত প্রাইভেটকারের যাত্রীদের মধ্যে একজন সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোহন লাল।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের ২ যাত্রী সামান্য আহত হয়। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক আছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

খুলনায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

আপডেট সময়: ০১:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪