আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

টেকনাফ উপজেলা আ.লীগ সভাপতি কারাগারে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

কক্সবাজার টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা নুরুল বশরকে কারাগারে পাঠানো হয়। সোমবার (৩ জুন) দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে জামিন চাইলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীর আইনজীবী সাহাব উদ্দিন সাহীব বিষয়টি নিশ্চিত করেছেন। নুরুল বশর টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ড পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ শফির ছেলে।

বাদীর আইনজীবী সাহাব উদ্দিন সাহীব বলেন, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে বাদী টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ড পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমের স্ত্রী রেহেনুমা সোহানালের ভাড়াবাসা দখল করতে যায় আসামি নুরুল বশর। তাদের হামলায় বাদী ও তার স্বামীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় রেহেনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৮০/২০২৪। মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন প্রধান আসামি নুরুল বশর। আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন নিম্ন আদালত।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকনাফ উপজেলা আ.লীগ সভাপতি কারাগারে

আপডেট সময়: ০১:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪