আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মসলার গুদাম সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

বগুড়ায় অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে মসলা বাজারজাত ও মজুত মসলার বস্তার মধ্যে পোকার অস্তিত্ব পাওয়ার অভিযোগে মিলন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১ জুন) বিকেলে শহরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকায় মিলন ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে বগুড়ার বাজারে নিরাপদ মসলা নিশ্চিতে অভিযান চালানো হয়। মিলন ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণে জিরা, সাদা এলাচ ও কালো এলাচসহ নানারকম গরম মসলা আমদানি করে দেশীয় ব্রান্ড মাহিন ও ভারতীয় ব্রান্ড মহারাজ ও সাত্তাজের মোড়কে বাজারে বিক্রি করে আসছিল।
তিনি বলেন, আমদানি করা মসলার বস্তার গায়ে ও পণ্যের মোড়কে কোনো মেয়াদ ছিল না। প্রতিষ্ঠানটিতে মজুত মসলার বস্তার মধ্যেও পোকার অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেগুলো মোড়কজাত করা হচ্ছিল। এসব কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মসলার গুদাম সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময়: ১১:১৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪